চুম্বকের সাহায্যে ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘প্যাটার্ন ফিনিশিং’ নামে একটি ডাইং কারখানায় অভিনব উপায়ে গ্যাস চুরির অভিযোগে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার রেললাইন বটতলা এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়ে তিতাসের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মঞ্জুর আজিজ মোহনের জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মিটারে বিশেষ চুম্বক স্থাপন করে টেম্পারিংয়ের মাধ্যমে গ্যাস চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিষ্ঠানটি ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করছিল। গ্যাস চুরির সর্বমোট হিসাব করে নীতিমালা অনুযায়ী ওই প্রতিষ্ঠানের জরিমানা নির্ধারণ করা হবে। এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন। মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস

চুম্বকের সাহায্যে ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘প্যাটার্ন ফিনিশিং’ নামে একটি ডাইং কারখানায় অভিনব উপায়ে গ্যাস চুরির অভিযোগে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার রেললাইন বটতলা এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

অভিযানের বিষয়ে তিতাসের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মঞ্জুর আজিজ মোহনের জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মিটারে বিশেষ চুম্বক স্থাপন করে টেম্পারিংয়ের মাধ্যমে গ্যাস চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিষ্ঠানটি ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করছিল। গ্যাস চুরির সর্বমোট হিসাব করে নীতিমালা অনুযায়ী ওই প্রতিষ্ঠানের জরিমানা নির্ধারণ করা হবে।

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow