চুয়াডাঙ্গায় ফসলের ক্ষেতে পাওয়া ৭ মাইন নিষ্ক্রিয়

চুয়াডাঙ্গার সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় ফসলের ক্ষেতে পাওয়া সাতটি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম নিরাপদে এসব মাইন ধ্বংস করে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে জমি চাষ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত করে। প্রায় এক মাস পর সেগুলো সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা হয়। মাইনগুলো নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের ফলে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এসব মাইন পুঁতে রেখেছিল। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

চুয়াডাঙ্গায় ফসলের ক্ষেতে পাওয়া ৭ মাইন নিষ্ক্রিয়

চুয়াডাঙ্গার সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় ফসলের ক্ষেতে পাওয়া সাতটি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। 

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম নিরাপদে এসব মাইন ধ্বংস করে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে জমি চাষ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত করে। প্রায় এক মাস পর সেগুলো সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা হয়।

মাইনগুলো নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের ফলে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এসব মাইন পুঁতে রেখেছিল।

এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow