চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

ঝিনাইদহের মহেশপুরে আব্দুল মালেক (৫০) নামে এক মুদি ও বিকাশ ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে মহেশপুরের চেয়ারম্যান মোড় অতিক্রম করে যুগিহুদা গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং একটি দামি রেডমি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুল মালেক বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  এ ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলায় মহাসড়ক ও গ্রামীণ সড়কে যাতায়াতের নিরাপত্তা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। ঘটনার সত্যতা

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
ঝিনাইদহের মহেশপুরে আব্দুল মালেক (৫০) নামে এক মুদি ও বিকাশ ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে মহেশপুরের চেয়ারম্যান মোড় অতিক্রম করে যুগিহুদা গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং একটি দামি রেডমি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুল মালেক বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  এ ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলায় মহাসড়ক ও গ্রামীণ সড়কে যাতায়াতের নিরাপত্তা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়সাল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow