চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা
যশোরের কেশবপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর সেটি থানা হেফাজতে নেওয়ার সময় পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার চিংড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের ওপর হামলাকারী যুবকদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে কেশবপুরের চিংড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত অভিযানে নামেন। সকালের দিকে উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করাসহ চুরির অভিযোগে রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। মোটরসাইকেল উদ্ধারের খবর পেয়ে মোটরসাইকেল মালিক ও তার সঙ্গে থাকা একদল যুবক চিংড়া গ্রামে হাজির হন। এ সময় তারা মোটরসাইকেলটি তাৎক্ষণিকভাবে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম তাদের বোঝানোর চেষ্টা করেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানা থেকে মোটরসাইকেলটি বুঝে নেওয়ার অনুরোধ জানান। এ নিয়ে পুলিশের সঙ্গে ওই য
যশোরের কেশবপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর সেটি থানা হেফাজতে নেওয়ার সময় পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার চিংড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের ওপর হামলাকারী যুবকদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে কেশবপুরের চিংড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত অভিযানে নামেন। সকালের দিকে উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করাসহ চুরির অভিযোগে রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।
মোটরসাইকেল উদ্ধারের খবর পেয়ে মোটরসাইকেল মালিক ও তার সঙ্গে থাকা একদল যুবক চিংড়া গ্রামে হাজির হন। এ সময় তারা মোটরসাইকেলটি তাৎক্ষণিকভাবে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম তাদের বোঝানোর চেষ্টা করেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানা থেকে মোটরসাইকেলটি বুঝে নেওয়ার অনুরোধ জানান।
এ নিয়ে পুলিশের সঙ্গে ওই যুবকদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে যুবকদের দলটি পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে চোরাই মোটরসাইকেলটি জোরপূর্বক কেড়ে নেন। হামলায় ওই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। ঘটনার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে কেড়ে নেওয়া ওই মোটরসাইকেলটি পুনরায় নিজেদের হেফাজতে নেয়। খবর পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলা চালানোর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারী যুবকদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
What's Your Reaction?