চৌদ্দগ্রামে থানার পাশে চুরি

কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে থানার একশ থেকে তিনশ গজের মধ্যে এসব চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম বাজার ইসলামী ব্যাংকের বিপরীত পাশে মালেক মটরস্ ও মাহমুদ সাইদ স্টোর বন্ধ করে প্রতিদিনের মতো মালিকরা চলে যান। রাতে সংঘবদ্ধ চোরের দল লাকসাম রোড এলাকায় অবস্থিত চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ৭টি বৈদ্যুতিক পাখা, বাজারের দক্ষিণ কারস্ট্যান্ডের মালেক মোটরসের নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। অপরদিকে ওইদিন রাতে মাহমুদ সাইদ স্টোরে চুরি হয়। সেখান থেকে প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের পরিচালক আবদুল্লাহ আল মামুন মিশু বলেন, ইয়াবা ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি বেড়েছে। গত রাতে স্কুলের ৭টি পাখা চুরি করেছে চোরচক্র। চোর দমনে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। মালেক মোটরসের মালিক আবদুল কুদ্দুস বলেন, দোকানের পেছনের টিন কেটে সংঘবদ্ধ চোরচক্র প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর

চৌদ্দগ্রামে থানার পাশে চুরি

কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে থানার একশ থেকে তিনশ গজের মধ্যে এসব চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম বাজার ইসলামী ব্যাংকের বিপরীত পাশে মালেক মটরস্ ও মাহমুদ সাইদ স্টোর বন্ধ করে প্রতিদিনের মতো মালিকরা চলে যান। রাতে সংঘবদ্ধ চোরের দল লাকসাম রোড এলাকায় অবস্থিত চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ৭টি বৈদ্যুতিক পাখা, বাজারের দক্ষিণ কারস্ট্যান্ডের মালেক মোটরসের নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। অপরদিকে ওইদিন রাতে মাহমুদ সাইদ স্টোরে চুরি হয়। সেখান থেকে প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের পরিচালক আবদুল্লাহ আল মামুন মিশু বলেন, ইয়াবা ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি বেড়েছে। গত রাতে স্কুলের ৭টি পাখা চুরি করেছে চোরচক্র। চোর দমনে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

মালেক মোটরসের মালিক আবদুল কুদ্দুস বলেন, দোকানের পেছনের টিন কেটে সংঘবদ্ধ চোরচক্র প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ কাওসার হোসেন বলেন, চুরি হওয়ার খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ীদের কারণে বিভিন্ন এলাকায় চুরি বেড়ে গেছে। এ কারণে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow