ছাগলনাইয়ার বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী ঢাকায় গ্রেপ্তার

সরকারিভাবে জব্দ বালু লোপাট, অপহরণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি ফেনীর ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ছাগলনাইয়া থানা পুলিশ ও ফেনী ডিবি পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে নিজ দলের কর্মীকে গুলি করে হত্যাচেষ্টা, এক সাংবাদিককে মারধর করে ফেনী নদীতে ফেলে দেওয়ার চেষ্টা, ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জব্দ বালু লুটপাটসহ মোট ৬টি মামলা রয়েছে। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের কালবেলাকে বলেন, গ্রেপ্তারের পর আলমগীর সিদ্দিকীকে ফেনী ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি ও ছাগলনাইয়া থানায় একাধিক মামলা থাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপুর অভিযোগ, গত ২৪ জুলাই শুক্রবার রাতে আলমগীর সিদ্দিকী ও তার সহযোগীরা সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার চেষ্টা চালান। এদিকে মোহ

ছাগলনাইয়ার বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী ঢাকায় গ্রেপ্তার

সরকারিভাবে জব্দ বালু লোপাট, অপহরণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি ফেনীর ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ছাগলনাইয়া থানা পুলিশ ও ফেনী ডিবি পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে নিজ দলের কর্মীকে গুলি করে হত্যাচেষ্টা, এক সাংবাদিককে মারধর করে ফেনী নদীতে ফেলে দেওয়ার চেষ্টা, ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জব্দ বালু লুটপাটসহ মোট ৬টি মামলা রয়েছে। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের কালবেলাকে বলেন, গ্রেপ্তারের পর আলমগীর সিদ্দিকীকে ফেনী ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি ও ছাগলনাইয়া থানায় একাধিক মামলা থাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপুর অভিযোগ, গত ২৪ জুলাই শুক্রবার রাতে আলমগীর সিদ্দিকী ও তার সহযোগীরা সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার চেষ্টা চালান।

এদিকে মোহনা টেলিভিশনের প্রতিনিধি নিজাম উদ্দিন মজুমদার সজিবের অভিযোগ, আলমগীর সিদ্দিকীর নির্দেশে তার সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে মুঠোফোনে ডেকে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে লাথি মেরে ফেনী নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসমাইল কালবেলাকে বলেন, দুটি ঘটনার পরই সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রনেতা টিপুর ওপর হামলার ঘটনার পর থেকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আলমগীর সিদ্দিকী সমর্থক ও টিপু সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষ এড়াতে গত ২৯ জুলাই বুধবার ছাগলনাইয়া পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশের সঙ্গে আলমগীর সিদ্দিকী সমর্থিত নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow