ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের নতুন কমিটি গঠন

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগস্ট ২০২৬ থেকে আগস্ট ২০২৮ মেয়াদের জন্য আবু তালহা তোফায়েলকে সভাপতি এবং মুশাহিদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে এ কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা উত্তর শাখার সভাপতি হাফিজ জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারি। তিনি বলেন, চব্বিশের জুলাই আন্দোলন কোনো একক ব্যক্তি বা সংগঠনের নয়। কেউ এককভাবে এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলে তা হীন মানসিকতার পরিচায়ক হবে। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে অতিষ্ঠ মানুষের সম্মিলিত সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যবদ্ধ ভূমিকার কারণেই জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়েছে। এ আন্দোলনে শুধু শিক্ষার্থী বা রাজনৈতিক নেতাকর্মী নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলে

ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের নতুন কমিটি গঠন
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগস্ট ২০২৬ থেকে আগস্ট ২০২৮ মেয়াদের জন্য আবু তালহা তোফায়েলকে সভাপতি এবং মুশাহিদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে এ কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা উত্তর শাখার সভাপতি হাফিজ জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারি। তিনি বলেন, চব্বিশের জুলাই আন্দোলন কোনো একক ব্যক্তি বা সংগঠনের নয়। কেউ এককভাবে এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলে তা হীন মানসিকতার পরিচায়ক হবে। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে অতিষ্ঠ মানুষের সম্মিলিত সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যবদ্ধ ভূমিকার কারণেই জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়েছে। এ আন্দোলনে শুধু শিক্ষার্থী বা রাজনৈতিক নেতাকর্মী নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সভাপতি শায়খুল হাদিস আতাউর রহমান কোম্পানিগঞ্জী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শিক ছাত্রসমাজ গড়ে তুলতে ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মো. নূর হোসাইন এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, যুগ্ম সম্পাদক মুহিব্বুল্লাহ, সহসভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, শেখ আব্দুল হাই ও মুফতি মহসিন আহমদ, সিলেট মহানগর শাখার সহসভাপতি আলহাজ শফি উদ্দিন আহমেদ, পাঠাগার সম্পাদক মাহদী হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ সালমান, যুব সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্র সম্পাদক মাসউদ আজহার, যুব জমিয়ত সিলেট উত্তর শাখার সভাপতি মাসুম আল মাহদী ও সাধারণ সম্পাদক আবুল হাসানাত, যুব জমিয়ত সিলেট দক্ষিণ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মানসুর আহমদসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া সাবেক ছাত্রনেতা আহমাদুল হক উমামা, বাহা উদ্দিন বাহার, ফরহাদ আহমদ ও আব্দুল আহাদ উপস্থিত ছিলেন। কাউন্সিলের শেষ পর্বে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারি আগস্ট ২০২৬ থেকে আগস্ট ২০২৮ মেয়াদের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে আবু তালহা তোফায়েলকে সভাপতি, হুযাইফা বিন হেলাল, আব্দুল্লাহ হুসাইন ও আব্দুল কুদ্দুসকে সহসভাপতি, মুশাহিদ আহমদকে সাধারণ সম্পাদক, নাবিল মাহমুদকে সহসাধারণ সম্পাদক, সালমান মাসরুরকে সাংগঠনিক সম্পাদক এবং আব্দুল্লাহ মাহফুজকে প্রচার সম্পাদক মনোনীত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow