ছাত্রদল নেতার উদ্যোগে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

  ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় ক্যাম্পাসসংলগ্ন এতিম, পথশিশু ও ছিন্নমূল-উদ্বাস্তু মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শার্ট-প্যান্ট, লুঙ্গি এবং শাড়ি বিতরণ করেন ছাত্রদলের এ নেতা। এইচ এম আবু জাফর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।   তিনি বলেন, আমরা সবাই ভালোভাবে ঈদ উদযাপন করার চেষ্টা করি। কিন্তু ছিন্নমূল এসব মানুষের বিশেষ করে শিশুদের ঈদে নতুন জামা-কাপড় কেনার সুযোগ হয় না। তাই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্যাম্পাসের আশপাশে থাকা পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছি। যাতে করে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারে। এ সময় উপস্থিত ছিল ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফারহান আরিফ ,যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা ,ঢাকা মহান

ছাত্রদল নেতার উদ্যোগে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

 

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় ক্যাম্পাসসংলগ্ন এতিম, পথশিশু ও ছিন্নমূল-উদ্বাস্তু মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শার্ট-প্যান্ট, লুঙ্গি এবং শাড়ি বিতরণ করেন ছাত্রদলের এ নেতা।

এইচ এম আবু জাফর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।  

তিনি বলেন, আমরা সবাই ভালোভাবে ঈদ উদযাপন করার চেষ্টা করি। কিন্তু ছিন্নমূল এসব মানুষের বিশেষ করে শিশুদের ঈদে নতুন জামা-কাপড় কেনার সুযোগ হয় না। তাই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্যাম্পাসের আশপাশে থাকা পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছি। যাতে করে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারে।

এ সময় উপস্থিত ছিল ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফারহান আরিফ ,যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা ,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা সাগর ,রাশেদ,রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

এফএআর/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow