ছাত্রলীগ নেতা ডেবিট আটক

শেরপুরের নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকলা পৌর শহরের শুঁটকি মহল্লায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ও নকলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ফরিদুল হক ফরিদ। তিনি জানান, মুজিবুল আজাদ ডেবিট নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে বাড়িতে এলে সোমবার রাতে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

শেরপুরের নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকলা পৌর শহরের শুঁটকি মহল্লায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ও নকলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ফরিদুল হক ফরিদ।

তিনি জানান, মুজিবুল আজাদ ডেবিট নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে বাড়িতে এলে সোমবার রাতে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow