ছুটির দিনেও লম্বা সময়ের জন্য বিভিন্ন এলাকায় থাকবে না বিদ্যুৎ 

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (২২ মে) সাপ্তাহিক ছুটির দিন চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। বৃহস্পতিবার (২১ মে) নেসকো চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দফতর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর স্বাক্ষরে জানানো হয়, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো চাঁপাইনবাবগঞ্জ দফতরের আওতাধীন এলাকায় ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ কারণে নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে আরও বলা হয়, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি, চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দফতর।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow