ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। তবে হাসপাতালটি বন্ধ করে দেওয়ার পক্ষে নন তারা। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে মারা যাওয়া এক শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, ‘আমরা চাই যে প্রকৃত দোষী, তারই শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না।’ তিনি বলেন, ‘এ হাসপাতালে আমার আগেও দুটি সন্তানের জন্ম হয়েছে। তারা সুস্থ অবস্থাতেই ছিল। তাই একটি ঘটনার জন্য পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক, সেটা আমরা চাই না।’ আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে দিতে বলা হয়েছে। তবে জবাব সন্তোষজনক না হলে হাসপাতালের লাইসেন্স বাতিলের যে কথা নোটিশে বলা হয়েছে, তা বেআইনি বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষে এই দাবির কথা তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। স্বাস্থ্য

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। তবে হাসপাতালটি বন্ধ করে দেওয়ার পক্ষে নন তারা।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে মারা যাওয়া এক শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, ‘আমরা চাই যে প্রকৃত দোষী, তারই শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না।’

তিনি বলেন, ‘এ হাসপাতালে আমার আগেও দুটি সন্তানের জন্ম হয়েছে। তারা সুস্থ অবস্থাতেই ছিল। তাই একটি ঘটনার জন্য পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক, সেটা আমরা চাই না।’

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে দিতে বলা হয়েছে। তবে জবাব সন্তোষজনক না হলে হাসপাতালের লাইসেন্স বাতিলের যে কথা নোটিশে বলা হয়েছে, তা বেআইনি বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষে এই দাবির কথা তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্টের সারমর্মের বিষয়ে শিশির মনির বলেন, শিশুদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু ওই ওয়ার্ডে অক্সিজেনের মাত্রা কতটুকু ছিল, কার্বনডাইঅক্সাইড কী পরিমাণে ছিল সেটার সুনির্দিষ্ট তথ্য নেই। আরেকটি প্রশ্ন কতটুকু অক্সিজেন থাকলে শিশুর মৃত্যু ঘটবে না সে বিষয়েও সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। এখানে অস্পষ্টতা থেকে যায়।

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow