জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী আর নেই
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যরসাত্মক ভিডিও ও পোষ্য প্রাণীদের নিয়ে তৈরি কনটেন্টের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন ভারতের এই কনটেন্ট ক্রিয়েটর। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সায়নী তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন। জীবনের সেই আনন্দঘন মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। কয়েক দিনের ব্যবধানে এমন মর্মান্তিক ঘটনায় হতবাক তার অনুসারীরা। জানা গেছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সায়নী। পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও তার মানসিক চাপে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সায়নী চক্রবর্তী ও তার মা মলি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ছিলেন। মা-মেয়ের যৌথ পেজের পাশাপাশি আলাদা পেজও ছিল তাদের। মৃত্যুর একদিন আগেও পোষ্য ‘সুন্দরী’কে নিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছিলেন তারা। বৃহস্পতিবার সকালেও মলি চক্রবর্তীর পেজে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে পোষ্যদের দেখা গেলেও সায়নী ছিলেন না। কয়েক ঘণ্টা পরই তার মৃ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যরসাত্মক ভিডিও ও পোষ্য প্রাণীদের নিয়ে তৈরি কনটেন্টের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন ভারতের এই কনটেন্ট ক্রিয়েটর। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সায়নী তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন। জীবনের সেই আনন্দঘন মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। কয়েক দিনের ব্যবধানে এমন মর্মান্তিক ঘটনায় হতবাক তার অনুসারীরা।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সায়নী। পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও তার মানসিক চাপে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সায়নী চক্রবর্তী ও তার মা মলি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ছিলেন। মা-মেয়ের যৌথ পেজের পাশাপাশি আলাদা পেজও ছিল তাদের। মৃত্যুর একদিন আগেও পোষ্য ‘সুন্দরী’কে নিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছিলেন তারা।
বৃহস্পতিবার সকালেও মলি চক্রবর্তীর পেজে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে পোষ্যদের দেখা গেলেও সায়নী ছিলেন না। কয়েক ঘণ্টা পরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
মেয়ের মৃত্যু নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মলি চক্রবর্তী। এদিকে সায়নীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার ভক্ত-অনুসারীরা।
What's Your Reaction?