জবির হল পুনরুদ্ধারে সহায়তার আশ্বাস এমপি হামিদুর রহমানের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার রায়সাহেব বাজারের স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি। পবিত্র রমজান উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে হামিদুর রহমান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে যেসব আইনি জটিলতা রয়েছে, তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’ সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং আবাসন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে একটি টেকসই উদ্যোগ গ্রহণ করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. নাছির আহ্মাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় বিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার রায়সাহেব বাজারের স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।
পবিত্র রমজান উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে হামিদুর রহমান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে যেসব আইনি জটিলতা রয়েছে, তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং আবাসন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে একটি টেকসই উদ্যোগ গ্রহণ করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. নাছির আহ্মাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, জকসু প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?