জব্দ অটোরিকশা থেকে কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন চালক
ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশ কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন চালক। এতে কনস্টেবল মো. আব্দুল কুদ্দুস (৫৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর রাণী রাসমনি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল কুদ্দুস দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর ট্রাফিক বিভাগে (পশ্চিম) কর্মরত। তার বাড়ি ফেনী জেলায়। পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে একটি অবৈধ অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ের জন্য মনসুরাবাদ নিয়ে যাচ্ছিলেন কুদ্দুস। এ সময় অটোরিকশাটি থেকে চলন্ত অবস্থায় চালক জোরে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেন। এতে করে তার মাথা আটোরিকশার চাক্কার নিচে এসে যায় এবং তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় অটোরিকশাচালক জুয়েলকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় কনস্টেবল আব্দুল কুদ্দুসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আইসিউ বিভাগে চিকিৎসাধীন আছেন।
ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশ কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন চালক। এতে কনস্টেবল মো. আব্দুল কুদ্দুস (৫৫) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর রাণী রাসমনি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল কুদ্দুস দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর ট্রাফিক বিভাগে (পশ্চিম) কর্মরত। তার বাড়ি ফেনী জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে একটি অবৈধ অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ের জন্য মনসুরাবাদ নিয়ে যাচ্ছিলেন কুদ্দুস। এ সময় অটোরিকশাটি থেকে চলন্ত অবস্থায় চালক জোরে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেন। এতে করে তার মাথা আটোরিকশার চাক্কার নিচে এসে যায় এবং তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় অটোরিকশাচালক জুয়েলকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় কনস্টেবল আব্দুল কুদ্দুসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আইসিউ বিভাগে চিকিৎসাধীন আছেন।
What's Your Reaction?