জমি কিনবে অলিম্পিক, নারায়ণগঞ্জে বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ 

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্যখাতের প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি উৎপাদন সক্ষমতা বাড়াতে নারায়ণগঞ্জে বড় পরিসরে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, ২৮ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে লোলাটি কারখানার আশপাশে বিভিন্ন মৌজায় একাধিক প্লট কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সোনারগাঁও উপজেলার কাঞ্চপুর ইউনিয়নের চাঙ্গাইন মৌজায় ৩২২ দশমিক জমি কেনা হবে। একই এলাকায় আরও ৮৪.৯০ দশমিক জমি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৭ কোটি ৭১ লাখ টাকা। এছাড়া লোলাটি মৌজায় ৬৪.৯৯ দশমিক জমি প্রায় ৩ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকায় এবং মদনপুর ইউনিয়নের মদনপুর মৌজায় ৪ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার টাকায় জমি কেনা হবে। চাঙ্গাইন মৌজায় অতিরিক্ত ১৮ দশমিক জমিও ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব জমি কারখানার সঙ্গে সংযুক্ত করে নতুন স্থাপনা নির্মাণ করা হবে, যা ভবিষ্যতে উৎপ

জমি কিনবে অলিম্পিক, নারায়ণগঞ্জে বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ 

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্যখাতের প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি উৎপাদন সক্ষমতা বাড়াতে নারায়ণগঞ্জে বড় পরিসরে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, ২৮ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে লোলাটি কারখানার আশপাশে বিভিন্ন মৌজায় একাধিক প্লট কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, সোনারগাঁও উপজেলার কাঞ্চপুর ইউনিয়নের চাঙ্গাইন মৌজায় ৩২২ দশমিক জমি কেনা হবে। একই এলাকায় আরও ৮৪.৯০ দশমিক জমি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৭ কোটি ৭১ লাখ টাকা।

এছাড়া লোলাটি মৌজায় ৬৪.৯৯ দশমিক জমি প্রায় ৩ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকায় এবং মদনপুর ইউনিয়নের মদনপুর মৌজায় ৪ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার টাকায় জমি কেনা হবে। চাঙ্গাইন মৌজায় অতিরিক্ত ১৮ দশমিক জমিও ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব জমি কারখানার সঙ্গে সংযুক্ত করে নতুন স্থাপনা নির্মাণ করা হবে, যা ভবিষ্যতে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে।

এমএএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow