জমিয়তে উলামায়ে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আগামী শুক্রবার (১৫ মে) বাদ জুমা সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটির ঘোষণা দেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী। এ চুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত। তাই এটি একটি ‘অসম ও গোলামির চুক্তি’। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে চুক্তি স্বাক্ষর হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, চুক্তির পরিশিষ্টে শূকরজাত খাদ্যপণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধ
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আগামী শুক্রবার (১৫ মে) বাদ জুমা সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটির ঘোষণা দেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী। এ চুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত। তাই এটি একটি ‘অসম ও গোলামির চুক্তি’।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে চুক্তি স্বাক্ষর হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, চুক্তির পরিশিষ্টে শূকরজাত খাদ্যপণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তিও বাতিলের দাবি জানানো হয়।
এ ছাড়া সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরে দলটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, জুলাই হত্যা, পিলখানা ও শাপলা ট্র্যাজেডির বিচার দ্রুত সম্পন্ন করা এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমের উত্তর গেটে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?