জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর-শিদলাই সড়কের খানাখন্দ ও জলাবদ্ধ অংশে দুটি রাজহাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এক কনটেন্ট ক্রিয়েটর। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থা ও জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরতেই তিনি এ প্রতীকী কর্মসূচি পালন করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ইমন তার ফেসবুক পেজ ‘বাড়ি আমার কুমিল্লা’-তে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, জলাবদ্ধ ও খানাখন্দে ভরা সড়কের মধ্যে দুটি রাজহাঁস ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘আওয়ো কত সুন্দর একটা জায়গা পাইছিও, রাধআস পালাম, রাধআস পালাম। ভিডিওডা বেশি বেশি শেয়ার করে দিবেন।’ ভিডিওতে তিনি আরও বলেন, ‘এই রাস্তাডা আমার মনে অয় কেমত পর্যন্ত অইতো না। এল্লাইগ্যা বুদ্ধি কইরা এহানো একটা আসের ফারম দিয়ালায়াম। আফনারা কিতা কন ভালা অইবোনি? কেডায় কেডায় আস পালবেন রাস্তাডাত আইয়েন।’ ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘রাস্তায় হাঁস পালনের উদ্যোগ, বেকার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর-শিদলাই সড়কের খানাখন্দ ও জলাবদ্ধ অংশে দুটি রাজহাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এক কনটেন্ট ক্রিয়েটর। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থা ও জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরতেই তিনি এ প্রতীকী কর্মসূচি পালন করেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ইমন তার ফেসবুক পেজ ‘বাড়ি আমার কুমিল্লা’-তে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, জলাবদ্ধ ও খানাখন্দে ভরা সড়কের মধ্যে দুটি রাজহাঁস ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘আওয়ো কত সুন্দর একটা জায়গা পাইছিও, রাধআস পালাম, রাধআস পালাম। ভিডিওডা বেশি বেশি শেয়ার করে দিবেন।’
ভিডিওতে তিনি আরও বলেন, ‘এই রাস্তাডা আমার মনে অয় কেমত পর্যন্ত অইতো না। এল্লাইগ্যা বুদ্ধি কইরা এহানো একটা আসের ফারম দিয়ালায়াম। আফনারা কিতা কন ভালা অইবোনি? কেডায় কেডায় আস পালবেন রাস্তাডাত আইয়েন।’
ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘রাস্তায় হাঁস পালনের উদ্যোগ, বেকার সমস্যা দূর করা যাবে।’ ব্যঙ্গাত্মক এ মন্তব্যের মাধ্যমে তিনি সড়কের দীর্ঘদিনের দুরবস্থার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রাহ্মণপাড়া-দুলালপুর-শিদলাই সড়কের দীর্ঘভূমি অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। ফলে সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন যানবাহন চলাচলে যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, এ সড়কের পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি সবচেয়ে বেশি। পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী এবং সাধারণ মানুষও প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে জনদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরার একটি ব্যতিক্রমী প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন। আবার অনেকে দ্রুত সড়কটির সংস্কার ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ নিরসনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর-শিদলাই সড়কের দীর্ঘভূমি অংশ দ্রুত সংস্কার এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী গোলাপ হোসেন ভূঁইয়া বলেন, সড়কটির উন্নয়নকাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। আগে সড়কটির প্রস্থ ছিল ১২ ফুট, যা এখন ১৮ ফুটে উন্নীত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অংশটি আগে মেরামত করা হলেও সাম্প্রতিক বৃষ্টিতে আবারও নষ্ট হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকেই ওই স্থানের সংস্কারকাজ শুরু হবে, যাতে মানুষের দুর্ভোগ কমানো যায়।
What's Your Reaction?