জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক
চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা কমাতে পর্যায়ক্রমে প্রায় ৮০০টি নালা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে দায়িত্বে গাফিলতি করলে সুপারভাইজার বদলি এবং অদক্ষ পরিচ্ছন্নতাকর্মীদের পরিবর্তন করবেন বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (১৫ জুলাই) টাইগারপাসে চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে খাল ও নালায় বিপুল বর্জ্য ও পাহাড়ি মাটি জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতা বেড়েছে। তাই নালা থেকে পলি, মাটি ও বর্জ্য অপসারণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হবে। তিনি বলেন, যেসব এলাকায় জলাবদ্ধতা হচ্ছে, সেখানে প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কোথাও নালা ভরাট, কোথাও বর্জ্য জমে পানি চলাচলে বাধা সৃষ্টি হলে তা দ্রুত অপসারণ করতে হবে। মেয়র আরও বলেন, বর্জ্য পরিবহনের সময় ট্রাক ও টমটম অবশ্যই ঢেকে রাখতে হবে, যাতে সড়ক বা নালায় ময়লা না পড়ে। যেসব এলাকায় ডাস্টবিনের সংকট রয়েছে, সেখানে দ্রুত নতুন ডাস্টবিন স্থাপনেরও নির্দেশ দেন তিনি। সভায় মাঠপর্যায়
চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা কমাতে পর্যায়ক্রমে প্রায় ৮০০টি নালা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে দায়িত্বে গাফিলতি করলে সুপারভাইজার বদলি এবং অদক্ষ পরিচ্ছন্নতাকর্মীদের পরিবর্তন করবেন বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১৫ জুলাই) টাইগারপাসে চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে খাল ও নালায় বিপুল বর্জ্য ও পাহাড়ি মাটি জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতা বেড়েছে। তাই নালা থেকে পলি, মাটি ও বর্জ্য অপসারণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হবে।
তিনি বলেন, যেসব এলাকায় জলাবদ্ধতা হচ্ছে, সেখানে প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কোথাও নালা ভরাট, কোথাও বর্জ্য জমে পানি চলাচলে বাধা সৃষ্টি হলে তা দ্রুত অপসারণ করতে হবে।
মেয়র আরও বলেন, বর্জ্য পরিবহনের সময় ট্রাক ও টমটম অবশ্যই ঢেকে রাখতে হবে, যাতে সড়ক বা নালায় ময়লা না পড়ে। যেসব এলাকায় ডাস্টবিনের সংকট রয়েছে, সেখানে দ্রুত নতুন ডাস্টবিন স্থাপনেরও নির্দেশ দেন তিনি।
সভায় মাঠপর্যায়ের কর্মকর্তারা টমটমের সংখ্যা বৃদ্ধি, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ ও নতুন ডাস্টবিন স্থাপনের দাবি জানালে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন মেয়র।
সভায় বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ, নাসির উদ্দিন রিফাত এবং উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা।
What's Your Reaction?