জলাবদ্ধমুক্ত চট্টগ্রাম গড়তে খালের প্রবাহ সচল রাখতে হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নগরের চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। তাই খাল পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। তিনি চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রচেষ্টা প্রশংসার দাবিদার। এ ধারাবাহিকতা বজায় থাকলে নগরীর জলাবদ্ধতা নিরসনে আরও ইতিবাচক পরিবর্তন আসবে। ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, উন্নয়ন কাজের পাশাপাশি ভবিষ্যতে খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্

জলাবদ্ধমুক্ত চট্টগ্রাম গড়তে খালের প্রবাহ সচল রাখতে হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নগরের চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। তাই খাল পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।

jagonews24

তিনি চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রচেষ্টা প্রশংসার দাবিদার। এ ধারাবাহিকতা বজায় থাকলে নগরীর জলাবদ্ধতা নিরসনে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, উন্নয়ন কাজের পাশাপাশি ভবিষ্যতে খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও গুণগত মান নিশ্চিত করা সবার দায়িত্ব।

jagonews24

পরিদর্শন শেষে মেয়র খালের পানিপ্রবাহ সচল রাখা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে শেষ করার নির্দেশ দেন।

এ সময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow