জাগো এন্টারটেইনমেন্টে হাসির ঝড়, এলো ‘ঝগড়া হোটেল’

বিনোদনপ্রেমীদের জন্য নতুন আয়োজন নিয়ে হাজির হয়েছে জাগো এন্টারটেইনমেন্ট। প্রাণ সস নিবেদিত নাটক ‘ঝগড়া হোটেল’ আজ ( ৩০ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে প্রচার হচ্ছে। নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পোস্টারে হোটেলের পরিবেশ, খাবারের আয়োজন আর ঝগড়ার মজার ইঙ্গিত। সব মিলিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সকাল আহমেদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তানিয়া বৃষ্টি। এই জুটির অভিনয়, বিশেষ করে মোশাররফ করিমের কমেডি টাইমিং, দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, জাবেদ গাজী, খান সাইমন, নাজমুল বাবু, মিহির, তন্ময় তুষার, শামসুল ইসলাম লেলিন, হেমেল সারকার ও নিলয়সহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ঝগড়া হোটেল’ নাটকটিতে একটি হোটেলকে ঘিরে নানা মজার ঘটনা, সম্পর্কের টানাপোড়েন, হাস্যরসাত্মক পরিস্থিতি এবং দৈনন্দিন জীবনের পরিচিত কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। বাস্তবধর্মী গল্পের সঙ্গে কমেডির মিশেলে এটি দর্শকদের জন্য

জাগো এন্টারটেইনমেন্টে হাসির ঝড়, এলো ‘ঝগড়া হোটেল’

বিনোদনপ্রেমীদের জন্য নতুন আয়োজন নিয়ে হাজির হয়েছে জাগো এন্টারটেইনমেন্ট। প্রাণ সস নিবেদিত নাটক ‘ঝগড়া হোটেল’ আজ ( ৩০ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে প্রচার হচ্ছে।

নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পোস্টারে হোটেলের পরিবেশ, খাবারের আয়োজন আর ঝগড়ার মজার ইঙ্গিত। সব মিলিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সকাল আহমেদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তানিয়া বৃষ্টি। এই জুটির অভিনয়, বিশেষ করে মোশাররফ করিমের কমেডি টাইমিং, দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, জাবেদ গাজী, খান সাইমন, নাজমুল বাবু, মিহির, তন্ময় তুষার, শামসুল ইসলাম লেলিন, হেমেল সারকার ও নিলয়সহ আরও অনেকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ঝগড়া হোটেল’ নাটকটিতে একটি হোটেলকে ঘিরে নানা মজার ঘটনা, সম্পর্কের টানাপোড়েন, হাস্যরসাত্মক পরিস্থিতি এবং দৈনন্দিন জীবনের পরিচিত কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। বাস্তবধর্মী গল্পের সঙ্গে কমেডির মিশেলে এটি দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন নিয়ে আসবে।

জাগো এন্টারটেইনমেন্ট বরাবরই গল্পনির্ভর ও দর্শকবান্ধব কনটেন্ট তৈরি করে আসছে। সেই ধারাবাহিকতায় ‘ঝগড়া হোটেল’ হতে যাচ্ছে তাদের আরেকটি আকর্ষণীয় সংযোজন, যা আজ সন্ধ্যা ৬টা থেকে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow