জাগো নিউজের এক যুগ পূর্তিতে মিশর প্রবাসীদের শুভেচ্ছা
দেশের অন্যতম শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ গৌরবময় এক যুগের সফল পথচলা অতিক্রম করে আজ পদার্পণ করেছে ১৩তম বর্ষে। এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উপলক্ষে মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে জাগো নিউজ পরিবারের সব সাংবাদিক, সম্পাদক, লেখক, কলামিস্ট, প্রযুক্তিকর্মী, শুভানুধ্যায়ী, পাঠকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং সাহসী সাংবাদিকতার মাধ্যমে জাগো নিউজ দেশের গণমাধ্যম অঙ্গনে যে আস্থা, গ্রহণযোগ্যতা ও মর্যাদার আসন তৈরি করেছে, তা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। সময়োপযোগী সংবাদ পরিবেশন, নির্ভুল তথ্য উপস্থাপন এবং দায়িত্বশীল সাংবাদিকতার সমন্বয়ে জাগো নিউজ আজ পাঠকের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এক যুগের এই দীর্ঘ পথচলায় পাঠকের অকুণ্ঠ ভালোবাসা, নিরবচ্ছিন্ন সমর্থন এবং সংবাদকর্মীদের নিরলস শ্রম জাগো নিউজকে পৌঁছে দিয়েছে সাফল্যের অনন্য উচ্চতায়। প্রযুক্তিনির্ভর দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের যে উজ্জ্বল দৃষ্টান্ত এই সংবাদমাধ্যম স্থাপন করেছে, তা ভবিষ্যতে আরও বিকশিত হবে—এটাই আমাদের প্রত্যাশা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা
দেশের অন্যতম শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ গৌরবময় এক যুগের সফল পথচলা অতিক্রম করে আজ পদার্পণ করেছে ১৩তম বর্ষে। এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উপলক্ষে মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে জাগো নিউজ পরিবারের সব সাংবাদিক, সম্পাদক, লেখক, কলামিস্ট, প্রযুক্তিকর্মী, শুভানুধ্যায়ী, পাঠকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং সাহসী সাংবাদিকতার মাধ্যমে জাগো নিউজ দেশের গণমাধ্যম অঙ্গনে যে আস্থা, গ্রহণযোগ্যতা ও মর্যাদার আসন তৈরি করেছে, তা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। সময়োপযোগী সংবাদ পরিবেশন, নির্ভুল তথ্য উপস্থাপন এবং দায়িত্বশীল সাংবাদিকতার সমন্বয়ে জাগো নিউজ আজ পাঠকের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
এক যুগের এই দীর্ঘ পথচলায় পাঠকের অকুণ্ঠ ভালোবাসা, নিরবচ্ছিন্ন সমর্থন এবং সংবাদকর্মীদের নিরলস শ্রম জাগো নিউজকে পৌঁছে দিয়েছে সাফল্যের অনন্য উচ্চতায়। প্রযুক্তিনির্ভর দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের যে উজ্জ্বল দৃষ্টান্ত এই সংবাদমাধ্যম স্থাপন করেছে, তা ভবিষ্যতে আরও বিকশিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশ ও দেশের মানুষের খবর পৌঁছে দিতে জাগো নিউজ যে নিরলস ভূমিকা পালন করে চলেছে, তা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রবাসে থেকেও দেশের সঙ্গে হৃদয়ের বন্ধন অটুট রাখতে এই সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
মিশর প্রতিনিধি হিসেবে জাগো নিউজ পরিবারের এই গৌরবোজ্জ্বল অর্জনে জানাই আন্তরিক শুভকামনা। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে আগামী দিনগুলোতেও জাগো নিউজ সাফল্যের নতুন নতুন মাইলফলক স্পর্শ করুক—এই প্রত্যাশাই রইল।
এমএমকে
What's Your Reaction?