জাগো নিউজের শুরু থেকে আমার একটা মজার স্মৃতি আছে: এমিলি

হাঁটি হাঁটি পা পা করে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল একযুগ অতিক্রান্ত করে ফেলেছে। আজ ছিল একযুগ পূর্তি উৎসব। নানান শ্রেণী-পেশার মানুষ এসে জাগোনিউজকে শুভেচ্ছ জানিয়ে গেছেন। দেশের জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালের জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমিলি স্মৃতিচারণ করেন জাগোনিউজের শুরুর দিকের কথা। যখন তিনি নিজেও ছিলেন খেলোয়াড়। তাকে নিয়ে জাগোনিউজে বড় একটি সংবাদ ছাপা হয়েছিল, যা তাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছিল। এমিলি বলেন, ‘জাগো নিউজের একযুগ পূর্তি অনুষ্ঠানে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জাগো নিউজের যখন শুরুটা হয়, টু বি অনেস্ট- তখন থেকেই আসলে আমার জাগো নিউজের সাথে একটা অনেক মজার স্মৃতি আছে। কারণ, তখন আমি আমার প্লেইং ক্যারিয়ারে মানে ফুটবল খেলি এবং জাগো নিউজ আমাকে নিয়ে অনেক বড় একটা রিপোর্ট করেছিল।’ ‘এরপর থেকে জাগো নিউজের যত স্পোর্টস রিপোর্ট আছে সেগুলো এটলিস্ট মিস করি না এবং আমার কিছু বড় ভাই রয়েছে যারা জাগো নিউজের স্পোর্টস কাভার করেন। রীতিমত আমি তাদের রিপো

জাগো নিউজের শুরু থেকে আমার একটা মজার স্মৃতি আছে: এমিলি

হাঁটি হাঁটি পা পা করে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল একযুগ অতিক্রান্ত করে ফেলেছে। আজ ছিল একযুগ পূর্তি উৎসব। নানান শ্রেণী-পেশার মানুষ এসে জাগোনিউজকে শুভেচ্ছ জানিয়ে গেছেন। দেশের জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালের জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।

ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমিলি স্মৃতিচারণ করেন জাগোনিউজের শুরুর দিকের কথা। যখন তিনি নিজেও ছিলেন খেলোয়াড়। তাকে নিয়ে জাগোনিউজে বড় একটি সংবাদ ছাপা হয়েছিল, যা তাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছিল।

এমিলি বলেন, ‘জাগো নিউজের একযুগ পূর্তি অনুষ্ঠানে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জাগো নিউজের যখন শুরুটা হয়, টু বি অনেস্ট- তখন থেকেই আসলে আমার জাগো নিউজের সাথে একটা অনেক মজার স্মৃতি আছে। কারণ, তখন আমি আমার প্লেইং ক্যারিয়ারে মানে ফুটবল খেলি এবং জাগো নিউজ আমাকে নিয়ে অনেক বড় একটা রিপোর্ট করেছিল।’

‘এরপর থেকে জাগো নিউজের যত স্পোর্টস রিপোর্ট আছে সেগুলো এটলিস্ট মিস করি না এবং আমার কিছু বড় ভাই রয়েছে যারা জাগো নিউজের স্পোর্টস কাভার করেন। রীতিমত আমি তাদের রিপোর্টগুলো ফলো করি।’

‘আজকের এই খুশির দিনে আমি জাগো নিউজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং শুভকামনা জানাই। তারা এটা একযুগ নয়, বছরের পর বছর, যুগের পর যুগ- হাজার বছর এই জাগো নিউজ বেঁচে থাকুক এবং বস্তুনিষ্ঠ সংবাদ তারা মানুষের কাছে পৌঁছে দিক।’

‘এট দ্য সেম টাইম যেহেতু আমি স্পোর্টসম্যান, আমি চাইবো জাগো নিউজ স্পোর্টসের প্রতি আরেকটু বেশি ফোকাস দিক এবং সামনে যেহেতু বিশ্বকাপ ফুটবল আছে সেটা নিয়ে জাগো নিউজের আমি অনেক এক্সাইটমেন্ট, যেখানে তারা যেন অনেক ভালো কাজ করতে পারে। ভালো ভালো রিপোর্ট করতে পারে যেগুলো আমরা দেখে অনেক খুশি হব। সো আবারো জাগো নিউজকে ধন্যবাদ দিতে চাই।’

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow