জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে : রাকসু জিএস 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাম্প্রতিক জাতীয় পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে দেওয়া ওই পোস্টে তিনি বর্তমান পরিস্থিতিকে ‘স্ট্র্যাটেজিক ডাইভারশন’ বলে আখ্যায়িত করেন। পোস্টে তিনি লিখেছেন, “বাসের ভাড়া বাড়লো, তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, বিদ্যুতের ভয়াবহ দশা।” এসব জাতীয় ইস্যুকে আড়াল করতেই একটি ‘ফেক স্ক্রিনশট’ সামনে আনা হয়েছে বলে দাবি করেন তিনি। সালাউদ্দিন আম্মার আরও লেখেন, “সারাদেশে যারা ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে তারা এখন এটা নিয়েই পড়ে থাকবে আর জনগণ ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবে। শাসকদের এটি একটি কমন স্ট্র্যাটেজি। হাসিনার সময়ের এই নাটকগুলোর কোনো ভ্যারিয়েশন আনতে পারেনি নতুন রেজিম।” দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, “সামনে পদ দেওয়ার কথা বলে রিমোট এরিয়ার কর্মীদের খেপিয়ে তোলা হয়েছে। পদ পাওয়ার জন্য সহাবস্থানে থাকা সংগঠনগুলো উন্মাদের মতো আচরণ করছে।” পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি, পরিবহন ভাড়া ও বিদ্

জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে : রাকসু জিএস 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাম্প্রতিক জাতীয় পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে দেওয়া ওই পোস্টে তিনি বর্তমান পরিস্থিতিকে ‘স্ট্র্যাটেজিক ডাইভারশন’ বলে আখ্যায়িত করেন।

পোস্টে তিনি লিখেছেন, “বাসের ভাড়া বাড়লো, তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, বিদ্যুতের ভয়াবহ দশা।” এসব জাতীয় ইস্যুকে আড়াল করতেই একটি ‘ফেক স্ক্রিনশট’ সামনে আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

সালাউদ্দিন আম্মার আরও লেখেন, “সারাদেশে যারা ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে তারা এখন এটা নিয়েই পড়ে থাকবে আর জনগণ ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবে। শাসকদের এটি একটি কমন স্ট্র্যাটেজি। হাসিনার সময়ের এই নাটকগুলোর কোনো ভ্যারিয়েশন আনতে পারেনি নতুন রেজিম।”

দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, “সামনে পদ দেওয়ার কথা বলে রিমোট এরিয়ার কর্মীদের খেপিয়ে তোলা হয়েছে। পদ পাওয়ার জন্য সহাবস্থানে থাকা সংগঠনগুলো উন্মাদের মতো আচরণ করছে।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি, পরিবহন ভাড়া ও বিদ্যুৎ সংকট সবার জন্যই গুরুত্বপূর্ণ ইস্যু হলেও দল ক্ষমতায় থাকায় অনেকে প্রতিবাদ করছেন না। বরং যারা এসব বিষয়ে কথা বলছেন, তাদের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সবশেষে তিনি বলেন, “মজার ব্যাপার হলো দেশের অস্থিতিশীল পরিবেশে সবচেয়ে বেশি জ্বালানি যোগাচ্ছে নিষিদ্ধ সংগঠন লীগ।”

পোস্টের শেষে তিনি ‘জুম্মা মোবারক’ জানিয়ে বক্তব্য শেষ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow