জাবির প্রশাসনে রদবদলের আভাস, আলোচনায় যারা

জাতীয় নির্বাচনের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শীর্ষ প্রশাসনিক পদগুলোতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নতুন মুখ নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মহলে জোর আলোচনা চলছে। বিএনপিপন্থি শিক্ষকদের মতে, সরকার গঠনের পর দুই মাস অতিক্রমের পর এখনও প্রশাসনিক পদগুলো কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে যারা আছেন তারাও যেন এক অনিশ্চয়তার মধ্যে আছেন। প্রশাসনেও স্থবিরতা কাজ করছে এ নিয়ে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দুইজন উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নতুন মুখ নিয়োগের বিষয়ে জোর আলোচনা চলছে। প্রশাসনিক গতিশীলতা ফেরাতে দ্রুততম সময়ের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আলোচনায় যারা শীর্ষ এ পদগুলোতে আলোচনায় রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম, গণিত বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, পরিবেশ বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনু, বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা। অধ্যাপক মো. শামসুল আলম সামাজ

জাবির প্রশাসনে রদবদলের আভাস, আলোচনায় যারা

জাতীয় নির্বাচনের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শীর্ষ প্রশাসনিক পদগুলোতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নতুন মুখ নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মহলে জোর আলোচনা চলছে।

বিএনপিপন্থি শিক্ষকদের মতে, সরকার গঠনের পর দুই মাস অতিক্রমের পর এখনও প্রশাসনিক পদগুলো কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে যারা আছেন তারাও যেন এক অনিশ্চয়তার মধ্যে আছেন। প্রশাসনেও স্থবিরতা কাজ করছে এ নিয়ে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দুইজন উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নতুন মুখ নিয়োগের বিষয়ে জোর আলোচনা চলছে। প্রশাসনিক গতিশীলতা ফেরাতে দ্রুততম সময়ের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আলোচনায় যারা

শীর্ষ এ পদগুলোতে আলোচনায় রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম, গণিত বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, পরিবেশ বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনু, বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।

অধ্যাপক মো. শামসুল আলম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, ট্রান্সপোর্ট প্রশাসক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সিন্ডিকেট ও সিনেটের নির্বাচিত সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতি-নির্ধারণী পদে দায়িত্ব পালন করেছেন। একজন নিবেদিতপ্রাণ মেন্টর হিসেবে তিনি অসংখ্য এমফিল ও পিএইচডি গবেষককে দিকনির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত অবদান রাখছেন।

এছাড়া অধ্যাপক মো. সোহেল রানা একজন বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক। জাবি থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া এই কৃতী শিক্ষক জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। আন্তর্জাতিক ‘ইয়াং সায়েন্টিস্ট’ পুরস্কার তার সমৃদ্ধ ক্যারিয়ারের পরিচয় দেয়। বর্তমানে তিনি জাবি শিক্ষক সমিতির সভাপতি এবং আইকিউএসি (IQAC)-এর পরিচালক হিসেবে দায়িত্বরত। টানা চারবার নির্বাচিত এই সিনেট সদস্য প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষেত্রেও দক্ষতার প্রমাণ রেখেছেন।

অন্যদিকে অধ্যাপক নজরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বর্তমান সভাপতি, ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট এবং একজন বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক। তিনি ২০১৭ সাল থেকে জাবি সিনেট সদস্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ভূমিকা রাখছেন।

তিনি জাবির গণিত বিভাগ থেকেই বিএসসি (অনার্স) ও এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে 'দুটি স্বর্ণপদক' লাভ করেন। উচ্চশিক্ষায় তিনি ইউরোপীয় ইউনিয়নের 'ইরাসমাস মুন্ডাস' স্কলারশিপের অধীনে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি ও রোমানিয়া থেকে 'অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স' বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে পোল্যান্ড, রোমানিয়া ও বাংলাদেশের যৌথ তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষক হিসেবে দেশি-বিদেশি জার্নালে তার '২৪টি গবেষণাপত্র' প্রকাশিত হয়েছে।

এছাড়াও তিনি ছাত্রজীবনে জাবি ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (UTAB)-এর যুগ্ম মহাসচিব, জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢাকা বিভাগের মনিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও তার সক্রিয় পদচারণা রয়েছে।

অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনু বর্তমানে শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক এবং জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাবির সিনেট সদস্য হিসেবে কাজ করছেন দীর্ঘদিন।

এছাড়াও, অধ্যাপক শামীমা সুলতানা তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি ট্রেজারার পদে আলোচনায় রয়েছেন।

এদিকে, আলোচনায় থাকা শিক্ষকদের মধ্যে যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতায় এগিয়ে রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম। এর পাশাপাশি সাংগঠনিক তৎপরতা এবং জাতীয়তাবাদী আদর্শের গুণী শিক্ষক হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আলোচনায় রয়েছেন তিনি।

মো. রকিব হাসান প্রান্ত/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow