জামালপুরে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় এখন গোডাউন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর সদরের ঘোড়াধাপ ইউনিট কমাণ্ডের কার্যালয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। শনিবার (২৩ মে) ঘোড়াধাপ বাজারে ইউনিয়ন পরিষদের পাশে মুক্তিযোদ্ধা সংসদের ওই ইউনিট কমাণ্ডের কার্যালয়ে সরেজমিনে দেখা যায়, তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে টিসিবি পণ্যের বস্তা রাখা হয়েছে। চেয়ার টেবিল বারান্দায় রাখা হয়েছে।  স্থানীয়দের সঙ্গে কথা বলা জানা যায়, সম্প্রতি এটি মাত্র ১ হাজার টাকা মাসিক ভাড়ায় টিসিবি পণ্যের গোডাউন হিসেবে ইমরান এন্টারপ্রাইজকে ভাড়া দিয়েছেন। ইমরান এন্টারপ্রাইজের মালিক শাহরিয়ার ইমরান কালবেলাকে বলেন, বিশেষ প্রয়োজনে টাকার বিনিময়ে অফিসটি ব্যবহার করা হচ্ছে। মুক্তিযোদ্ধা সংসদ ঘোড়াধাপ ইউনিটের ওই কার্যালয় দ্রুত ফাঁকা করে দেওয়া হবে বলে জানান তিনি।   মুক্তিযোদ্ধা সংসদ ঘোড়াধাপ ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক জানান, ইউনিয়ন পরিষদের একটি রুম টিসিবি পণ্যের গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। ঈদ উপলক্ষে ভিজিএফ চাল আনা হয়েছে, পরিষদের রুমে জায়গা নেই। তাই অল্প সময়ের জন্য তাদেরকে দেওয়া হয়েছে।  এক হাজার টাকা ভাড়াকে সম্মানি উল্ল

জামালপুরে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় এখন গোডাউন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর সদরের ঘোড়াধাপ ইউনিট কমাণ্ডের কার্যালয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

শনিবার (২৩ মে) ঘোড়াধাপ বাজারে ইউনিয়ন পরিষদের পাশে মুক্তিযোদ্ধা সংসদের ওই ইউনিট কমাণ্ডের কার্যালয়ে সরেজমিনে দেখা যায়, তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে টিসিবি পণ্যের বস্তা রাখা হয়েছে। চেয়ার টেবিল বারান্দায় রাখা হয়েছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলা জানা যায়, সম্প্রতি এটি মাত্র ১ হাজার টাকা মাসিক ভাড়ায় টিসিবি পণ্যের গোডাউন হিসেবে ইমরান এন্টারপ্রাইজকে ভাড়া দিয়েছেন।

ইমরান এন্টারপ্রাইজের মালিক শাহরিয়ার ইমরান কালবেলাকে বলেন, বিশেষ প্রয়োজনে টাকার বিনিময়ে অফিসটি ব্যবহার করা হচ্ছে। মুক্তিযোদ্ধা সংসদ ঘোড়াধাপ ইউনিটের ওই কার্যালয় দ্রুত ফাঁকা করে দেওয়া হবে বলে জানান তিনি।
 
মুক্তিযোদ্ধা সংসদ ঘোড়াধাপ ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক জানান, ইউনিয়ন পরিষদের একটি রুম টিসিবি পণ্যের গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। ঈদ উপলক্ষে ভিজিএফ চাল আনা হয়েছে, পরিষদের রুমে জায়গা নেই। তাই অল্প সময়ের জন্য তাদেরকে দেওয়া হয়েছে। 

এক হাজার টাকা ভাড়াকে সম্মানি উল্লেখ করে তিনি বলেন, অফিস আমরা ব্যবহার করি। তবে কাজটি পুরোপুরি সঠিক হয়নি বলে স্বীকার করেন এই মুক্তিযোদ্ধা।

জানতে চাইলে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার কালবেলাকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow