জামায়াত-এনসিপি নেতাদের বিরুদ্ধে বিএনপির মামলা
নির্বাচনের পূর্বে মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসায় হামলার জেরে জামায়াত ও এনসিপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। মামলায় এ আসনে বিগত নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামসহ বড়লেখা ও জুড়ী উপজেলার জামায়াত ও এনসিপির ১১৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন। এর আগে বুধবার জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান চুনু বাদী হয়ে জুড়ী থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় টাকা বিতরণ করতে যান। এ সময় স্থানীয় ভোটাররা তাদের বাধা প্রদান করেন। উপজেলার ফুলতলা, শিলুয়াসহ বেশ কয়েকটি স্থানে তারা টাকা বিতরণে ব্যর্থ হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টায় উল্লেখিত ও অজ্ঞাত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ মৌলভীবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর জুড়ী শহরের কলেজ রোডস্থ বাসা ও প্রধান নির্বাচনী কা
নির্বাচনের পূর্বে মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসায় হামলার জেরে জামায়াত ও এনসিপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।
মামলায় এ আসনে বিগত নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামসহ বড়লেখা ও জুড়ী উপজেলার জামায়াত ও এনসিপির ১১৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন। এর আগে বুধবার জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান চুনু বাদী হয়ে জুড়ী থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় টাকা বিতরণ করতে যান। এ সময় স্থানীয় ভোটাররা তাদের বাধা প্রদান করেন। উপজেলার ফুলতলা, শিলুয়াসহ বেশ কয়েকটি স্থানে তারা টাকা বিতরণে ব্যর্থ হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টায় উল্লেখিত ও অজ্ঞাত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ মৌলভীবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর জুড়ী শহরের কলেজ রোডস্থ বাসা ও প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এতে প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, মামলার বাদী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বিএনপি নেতা নাজমুল ইসলাম, আজমল হোসেন পলাশ, সানসুদ্দোহাসহ কয়েকজন আহত হন। তাদের হামলায় প্রার্থীর ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজিবির টহল দলসহ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামের ভাই আতিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমির অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন, এনসিপির মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন, যুবশক্তির জেলা যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল ও ছাত্র শিবিরের জেলা কলেজ সম্পাদক মো. তারেক মিয়া।
মামলায় জুড়ী ও বড়লেখা উপজেলার জামায়াত, শিবির ও এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিক খোর্শেদ আলমকেও আসামি করা হয়েছে।
মৌলভীবাজার জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান বলেন, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দীন মিঠুসহ বিএনপির নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছিলেন। অথচ নির্বাচনের প্রায় দুই সপ্তাহ পর তারা আমাদের উপর মামলা করলেন।
মামলার বাদী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বলেন, এখন ইফতারে আছি। পরে কথা বলব।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
What's Your Reaction?