নতুন সরকারের শপথে আসছেন ভারতের স্পিকার
বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। তার সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে আন্তর্জাতিক এআই সামিট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে একাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। এদিকে, ১৭ ফেব্রুয়ারি—বাংলাদেশের নতুন সরকারের সম্ভাব্য শপথের দিন—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর একটি দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে। ফলে নরেন্দ্র মোদির ঢাকা সফরে না আসা প্রায় নিশ্চিত বলে জানা গেছে। এর পরিবর্তে ভারত লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠাচ্ছে বলে দিল্লির কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে।
বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। তার সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে আন্তর্জাতিক এআই সামিট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে একাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন।
এদিকে, ১৭ ফেব্রুয়ারি—বাংলাদেশের নতুন সরকারের সম্ভাব্য শপথের দিন—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর একটি দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে। ফলে নরেন্দ্র মোদির ঢাকা সফরে না আসা প্রায় নিশ্চিত বলে জানা গেছে।
এর পরিবর্তে ভারত লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠাচ্ছে বলে দিল্লির কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে।
What's Your Reaction?