‘জামায়াত-এনসিপির উসকানিমূলক বক্তব্যে আওয়ামী লীগ উৎসাহ পেতে পারে’
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, জামায়াত ও এনসিপির কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ উৎসাহ পেতে পারে। তাই নিষিদ্ধ দলকে উৎসাহিত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
রোববার (০২ আগস্ট) বিকেল ৪টায় কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ‘ছাত্র-জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠন।
আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান হঠাৎ করে ৩৬ দিনে সংঘটিত হয়নি। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই আন্দোলন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের আন্দোলন গড়ে ওঠে এবং ছাত্র-জনতার অংশগ্রহণে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।
তিনি দাবি করেন, ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তাদের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নেই।
সরকারের উদ্দেশে আবু হানিফ বলেন, বর্তমানে মানুষের সবচেয়ে বড় সমস্যা গ্যাস সংকট, লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয়
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, জামায়াত ও এনসিপির কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ উৎসাহ পেতে পারে। তাই নিষিদ্ধ দলকে উৎসাহিত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
রোববার (০২ আগস্ট) বিকেল ৪টায় কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ‘ছাত্র-জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠন।
আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান হঠাৎ করে ৩৬ দিনে সংঘটিত হয়নি। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই আন্দোলন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের আন্দোলন গড়ে ওঠে এবং ছাত্র-জনতার অংশগ্রহণে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।
তিনি দাবি করেন, ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তাদের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নেই।
সরকারের উদ্দেশে আবু হানিফ বলেন, বর্তমানে মানুষের সবচেয়ে বড় সমস্যা গ্যাস সংকট, লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং সাধারণ মানুষ প্রতিবাদে রাজপথে নামতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সহসভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অনেকে বক্তব্য দেন।