জার্মানিতে প্রবাসীদের ঈদ উৎসব, ছিল নানা আয়োজন

জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে বন্দন সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে ঈদ উৎসব হয়েছে। গালুস অডিটোরিয়ামে শনিবার নানা আয়োজনে প্রবাসী বাংলাদেশীরা আনন্দঘন সময় কাটান।  সাংস্কৃতিক ব্যক্তিত্ব বন্দন সাংস্কৃতিক গোষ্ঠীর নব নির্বাচিত সভাপতি কাইউম চৌধুরীর বর্ণালী উপস্থাপনায় ঈদের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অডিটোরিয়ামটিতে উৎসব ছড়িয়ে পড়ে। সেখানে জার্মানির বিভিন্ন শহর থেকে আগত সব শ্রেণিপেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে নাচ-গানসহ ছিল নানা আয়োজন। এ দিন সংগঠনটির সাধারণ সম্পাদক কালাম চৌধুরী, পপি নুপূর, নজরুলসহ অন্য সদস্যদের বাঙ্গালির রসনা বিলাসের আপ্যায়নে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা। শেষে হলিউডের নৃত্যের স্বাদ নিয়ে মুগ্ধ হয়ে বাড়ি ফেরেন সবাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow