জার্মানিতে রেজা পাহলভির ওপর রং নিক্ষেপ

জার্মানির রাজধানী বার্লিনে ইরানের নির্বাসিত সাবেক ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলন শেষে ভবন থেকে বের হওয়ার সময় তার ওপর লাল রঙের তরল ছুড়ে মারা হয়। ঘটনাটি ঘটে জার্মানির ফেডারেল প্রেস কনফারেন্স ভবনের বাইরে। জানা গেছে, হঠাৎ করেই পেছন দিক থেকে এই হামলা চালানো হয়। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পরও রেজা পাহলভিকে শান্ত থাকতে দেখা যায়। তিনি সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। জানা গেছে, তিনি শারীরিকভাবে অক্ষত ছিলেন। রেজা পাহলভি ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাছাড়া ইরানের সরকার পরিবর্তনের জন্য বারবার তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। তাছাড়া তিনি ইরানের দায়িত্বভার গ্রহণের কথাও এর আগে জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা এমএসএম

জার্মানিতে রেজা পাহলভির ওপর রং নিক্ষেপ

জার্মানির রাজধানী বার্লিনে ইরানের নির্বাসিত সাবেক ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলন শেষে ভবন থেকে বের হওয়ার সময় তার ওপর লাল রঙের তরল ছুড়ে মারা হয়। ঘটনাটি ঘটে জার্মানির ফেডারেল প্রেস কনফারেন্স ভবনের বাইরে।

জানা গেছে, হঠাৎ করেই পেছন দিক থেকে এই হামলা চালানো হয়। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার পরও রেজা পাহলভিকে শান্ত থাকতে দেখা যায়। তিনি সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। জানা গেছে, তিনি শারীরিকভাবে অক্ষত ছিলেন।

রেজা পাহলভি ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাছাড়া ইরানের সরকার পরিবর্তনের জন্য বারবার তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। তাছাড়া তিনি ইরানের দায়িত্বভার গ্রহণের কথাও এর আগে জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow