জাল দলিল দিয়ে নামজারি, ভাই-বোন কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগর জাল দলিল জমা দিয়ে নামজারি করার দায়ে নয়ন বেগম ও ইকবাল হোসেন নামের দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত নয়ন ও ইকবাল উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের মো. নুর নবীর সন্তান। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ২০১৯ সালের তিনটি মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি খতিয়ান করেন নয়ন ও ইকবাল। পরে ওই নামজারির বিরুদ্ধে অভিযোগ করেন মোসলেহ উদ্দিন নামের এক ব্যক্তি। গত তিন মাসে তিনবার অভিযুক্তদের জমির দলিল নিয়ে হাজির হতে বলা হয়। কিন্তু তারা দলিল নিয়ে হাজির হাতে পারেননি। মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি সৃজনের অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাদের দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। কাজল কায়েস/এসআর/জেআইএম

জাল দলিল দিয়ে নামজারি, ভাই-বোন কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগর জাল দলিল জমা দিয়ে নামজারি করার দায়ে নয়ন বেগম ও ইকবাল হোসেন নামের দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত নয়ন ও ইকবাল উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের মো. নুর নবীর সন্তান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ২০১৯ সালের তিনটি মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি খতিয়ান করেন নয়ন ও ইকবাল। পরে ওই নামজারির বিরুদ্ধে অভিযোগ করেন মোসলেহ উদ্দিন নামের এক ব্যক্তি। গত তিন মাসে তিনবার অভিযুক্তদের জমির দলিল নিয়ে হাজির হতে বলা হয়। কিন্তু তারা দলিল নিয়ে হাজির হাতে পারেননি। মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি সৃজনের অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাদের দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কাজল কায়েস/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow