জালে উঠে এলো বোমা, মূল্যবান ভেবে বাড়িতে নিয়ে গেলেন জেলে

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে উঠে আসে একটি বোমা। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চারঘাট রাওথা এলাকার জেলে সাইদার রহমান পদ্মা নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর জেলে সাইদার রহমান পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল তোলার সময় মাছের পরিবর্তে ভারী লোহার মতো একটি বস্তু উঠে আসে। মূল্যবান কিছু হতে পারে ভেবে তিনি সেটি বাড়িতে নিয়ে যান। পরে বস্তুটি পরিষ্কার করার সময় তার ছেলে সাব্বির রহমানের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। জেলে সাইদার বলেন, ‘জাল তোলার পর লোহার মতো একটি বস্তু দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম কোনো মূল্যবান জিনিস। পরে ছেলের সন্দেহ হলে পুলিশকে খবর দিই। এরপর বোম ডিসপোজাল টিম এসে সেটি নিষ্ক্রিয় করে।’ ওসি আব্দুল মালেক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে

জালে উঠে এলো বোমা, মূল্যবান ভেবে বাড়িতে নিয়ে গেলেন জেলে

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে উঠে আসে একটি বোমা। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চারঘাট রাওথা এলাকার জেলে সাইদার রহমান পদ্মা নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর জেলে সাইদার রহমান পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল তোলার সময় মাছের পরিবর্তে ভারী লোহার মতো একটি বস্তু উঠে আসে। মূল্যবান কিছু হতে পারে ভেবে তিনি সেটি বাড়িতে নিয়ে যান। পরে বস্তুটি পরিষ্কার করার সময় তার ছেলে সাব্বির রহমানের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন।

জেলে সাইদার বলেন, ‘জাল তোলার পর লোহার মতো একটি বস্তু দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম কোনো মূল্যবান জিনিস। পরে ছেলের সন্দেহ হলে পুলিশকে খবর দিই। এরপর বোম ডিসপোজাল টিম এসে সেটি নিষ্ক্রিয় করে।’

ওসি আব্দুল মালেক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে বোমাটি নিষ্ক্রিয় করে।’

মনির হোসেন মাহিন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow