প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে দেশসেরা নীলফামারীর দুই কৃতী শিক্ষক

২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে নীলফামারী জেলার দুইজন কৃতী শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন এবং কাব শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে সৈয়দপুর উপজেলার শ্বাসকন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।এর আগে এই দুই শিক্ষক উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কর্তৃপক্ষের মুখোমুখি হয়েছিলেন। গত ৮ জুলাই, ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত চিঠিতে তাঁদের শ্রেষ্ঠত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে প্রাথমিক শিক্ষা পদকে বিভিন্ন ক্যাটাগরির ফলাফল শনিবার (১১ জুলাই) প্রকাশ করে জেলা পর্যায়ে পাঠানো হয়।শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দায়িত্বভার আরও বেড়ে গেল। চাকুরী জীবনের ১৯ বছরের পরিশ্রমের ফল এটি। প্রধান শিক্ষক মূলত

প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে দেশসেরা নীলফামারীর দুই কৃতী শিক্ষক

২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে নীলফামারী জেলার দুইজন কৃতী শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন এবং কাব শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে সৈয়দপুর উপজেলার শ্বাসকন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে এই দুই শিক্ষক উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কর্তৃপক্ষের মুখোমুখি হয়েছিলেন। গত ৮ জুলাই, ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত চিঠিতে তাঁদের শ্রেষ্ঠত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে প্রাথমিক শিক্ষা পদকে বিভিন্ন ক্যাটাগরির ফলাফল শনিবার (১১ জুলাই) প্রকাশ করে জেলা পর্যায়ে পাঠানো হয়।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দায়িত্বভার আরও বেড়ে গেল। চাকুরী জীবনের ১৯ বছরের পরিশ্রমের ফল এটি। প্রধান শিক্ষক মূলত: টিম ওয়ার্ক করে থাকেন। আমার অশেষ কৃতজ্ঞতা তাঁদের প্রতি যাঁরা আমার টিমে থেকে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন ও উদ্বুদ্ধ করেছেন। আমি বিশ্বাস করি সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে সফল হওয়া যায়।"

সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান তাঁর অনুভুতি প্রকাশ করে বলেন, "এই সম্মান শুধু আমার নয়, আমার বিদ্যালয়, প্রিয় শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী সবার। যাঁদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ায় আজকের এই অর্জন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে, ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থী।"

তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow