জাহিদ হোসেনের মায়ের দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের মা সদ্য প্রয়াত বেগম জেবুন্নেছার দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৩ মে) বিকেলে গুলশানের আজাদ মসজিদে এ দোয়া মাহফিল হয়। গত ৬ মে ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম জেবুন্নেছা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। ওইদিনই ময়মনসিংহে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হয়। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর গুলশানের মসজিদে ছিল দোয়া মাহফিল। এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। বেগম জেবুন্নেছা পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কেএইচ/এমকেআর

জাহিদ হোসেনের মায়ের দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের মা সদ্য প্রয়াত বেগম জেবুন্নেছার দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৩ মে) বিকেলে গুলশানের আজাদ মসজিদে এ দোয়া মাহফিল হয়।

গত ৬ মে ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম জেবুন্নেছা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। ওইদিনই ময়মনসিংহে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হয়।

মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর গুলশানের মসজিদে ছিল দোয়া মাহফিল। এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

বেগম জেবুন্নেছা পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

কেএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow