জিমিকে নিয়েই এশিয়ান গেমস হকির ২৪ জনের দল
এশিয়ান গেমস সামনে রেখে ৩২ জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছিল হকি দলের অনুশীলন। জার্মান কোচ পিটার গেরহার্ড দায়িত্ব নেওয়ার পর রাসেল মাহমুদ জিমিসহ ক্যাম্পে ডেকেছিলেন আরো ৬ জন। ৩৮ জন নিয়ে কয়েক সেশন অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলিয়ে তালিকাটা ছোট করেছেন অভিজ্ঞ এই কোচ। ১৪ জনকে ছেঁটে ফেলে পিটার যে ২৪ জনের দল রেখেছেন সেখানে আছেন জিমি। আগামী সপ্তাহে ২০ খেলোয়াড় নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করতে জার্মানি যাবেন কোচ। সেটাই হবে এশিয়ান গেমসের চূড়ান্ত দল। ২৪ জনের তালিকা বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান শুভ, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মেহরাব হাসান সামিন, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বী, আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ ও রাকিবুল হাসান রকি। আরআই/আইএইচএস/
এশিয়ান গেমস সামনে রেখে ৩২ জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছিল হকি দলের অনুশীলন। জার্মান কোচ পিটার গেরহার্ড দায়িত্ব নেওয়ার পর রাসেল মাহমুদ জিমিসহ ক্যাম্পে ডেকেছিলেন আরো ৬ জন।
৩৮ জন নিয়ে কয়েক সেশন অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলিয়ে তালিকাটা ছোট করেছেন অভিজ্ঞ এই কোচ। ১৪ জনকে ছেঁটে ফেলে পিটার যে ২৪ জনের দল রেখেছেন সেখানে আছেন জিমি। আগামী সপ্তাহে ২০ খেলোয়াড় নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করতে জার্মানি যাবেন কোচ। সেটাই হবে এশিয়ান গেমসের চূড়ান্ত দল।
২৪ জনের তালিকা
বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান শুভ, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মেহরাব হাসান সামিন, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বী, আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ ও রাকিবুল হাসান রকি।
আরআই/আইএইচএস/
What's Your Reaction?