জিলাপিতে হাইড্রোজ মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা

পাবনার ঈশ্বরদীতে জিলাপিতে হাইড্রোজ ব্যবহার ও খেজুরের গুণগতমান নষ্ট হওয়ায় ৯ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। বুধবার (৪ মার্চ) উপজেলার নতুনহাট গ্রিনসিটি ও শহরের পাইকারি কাঁচাবাজার, গুড়ের বাজার, ফলবাজার ও মুদিদোকানে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বিক্রয়মূল্য প্রদর্শিত না থাকা এবং খেজুরের গুণগতমান নষ্ট খাকায় নতুনহাট গ্রিনসিটি ও ঈশ্বরদী বাজারের তিনটি ফলের দোকানিকে ছয় হাজার টাকা, অতিরিক্ত মূল্য রাখায় বাজারের লাকি সু স্টোর ও সনো সুজকে ১৮ হাজার টাকা এবং জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করায় পাল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকাসহ ৯টি প্রতিষ্ঠানকে ৩৬ টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বেশি এবং মূল্যতালিকা না রাখাসহ বিভিন্ন অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শেখ মহসীন/এসআর/এএসএম

জিলাপিতে হাইড্রোজ মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা

পাবনার ঈশ্বরদীতে জিলাপিতে হাইড্রোজ ব্যবহার ও খেজুরের গুণগতমান নষ্ট হওয়ায় ৯ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বুধবার (৪ মার্চ) উপজেলার নতুনহাট গ্রিনসিটি ও শহরের পাইকারি কাঁচাবাজার, গুড়ের বাজার, ফলবাজার ও মুদিদোকানে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বিক্রয়মূল্য প্রদর্শিত না থাকা এবং খেজুরের গুণগতমান নষ্ট খাকায় নতুনহাট গ্রিনসিটি ও ঈশ্বরদী বাজারের তিনটি ফলের দোকানিকে ছয় হাজার টাকা, অতিরিক্ত মূল্য রাখায় বাজারের লাকি সু স্টোর ও সনো সুজকে ১৮ হাজার টাকা এবং জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করায় পাল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকাসহ ৯টি প্রতিষ্ঠানকে ৩৬ টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বেশি এবং মূল্যতালিকা না রাখাসহ বিভিন্ন অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেখ মহসীন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow