জীবিতের চেয়ে প্রয়াত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী : পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জীবিত অবস্থার চেয়েও প্রয়াত অবস্থায় বেগম খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আন্দালিব রহমান পার্থ বলেন, এ সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো—যাদের বিরুদ্ধে গত ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, তাদের কেউ এখানে নেই। এ জায়গায় আমাদের সবার ঐক্য থাকা প্রয়োজন যে আমরা গণতন্ত্রকে সামনে রেখে এগিয়ে যাব। তিনি বলেন, হাজার হাজার মানুষের আত্মত্যাগ এবং যেসব শহীদের কথা সরকারি ও বিরোধীদলের সদস্যরা বলেছেন, তাদের প্রতি সম্মান দেখিয়েই আমাদের সংসদ পরিচালনা করতে হবে। আমাদের গণতন্ত্রের কথা বলতে হবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে পার্থ বলেন, গত ১৭ বছরে খালেদা জিয়ার যে আত্মত্যাগ তিনি ব্যক্তিগতভাবে কাছ থেকে দেখেছেন, যে সাহস ও দৃঢ়তা তিনি প্রদর্শন করেছেন—সেই বিবেচনায় তিনি মনে করেন জীবিত খালেদা জিয়ার চেয়েও প্রয়াত খালেদা জিয়

জীবিতের চেয়ে প্রয়াত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী : পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জীবিত অবস্থার চেয়েও প্রয়াত অবস্থায় বেগম খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, এ সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো—যাদের বিরুদ্ধে গত ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, তাদের কেউ এখানে নেই। এ জায়গায় আমাদের সবার ঐক্য থাকা প্রয়োজন যে আমরা গণতন্ত্রকে সামনে রেখে এগিয়ে যাব।

তিনি বলেন, হাজার হাজার মানুষের আত্মত্যাগ এবং যেসব শহীদের কথা সরকারি ও বিরোধীদলের সদস্যরা বলেছেন, তাদের প্রতি সম্মান দেখিয়েই আমাদের সংসদ পরিচালনা করতে হবে। আমাদের গণতন্ত্রের কথা বলতে হবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে পার্থ বলেন, গত ১৭ বছরে খালেদা জিয়ার যে আত্মত্যাগ তিনি ব্যক্তিগতভাবে কাছ থেকে দেখেছেন, যে সাহস ও দৃঢ়তা তিনি প্রদর্শন করেছেন—সেই বিবেচনায় তিনি মনে করেন জীবিত খালেদা জিয়ার চেয়েও প্রয়াত খালেদা জিয়া এখন আরও বেশি শক্তিশালী।

তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার এসব আত্মত্যাগ কোনোভাবেই যেন আমরা ছোট করে না দেখি—  সবার কাছে এমনটা প্রত্যাশা করেন আন্দালিব রহমান পার্থ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow