জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ৫২ বিজিবি
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলায় ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকার ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন। এসময় উপস্থিত ছিলেন ৫২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান। উল্লেখ্য গত ২৮ এপ্রিল বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকায় ৩০/৩৬ টি ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও অসংখ্য বাড়িঘর ও রাস্তাঘাটের গাছপালা উপরে পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলায় ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকার ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন। এসময় উপস্থিত ছিলেন ৫২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান।
উল্লেখ্য গত ২৮ এপ্রিল বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকায় ৩০/৩৬ টি ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও অসংখ্য বাড়িঘর ও রাস্তাঘাটের গাছপালা উপরে পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
What's Your Reaction?