জুতা উৎপাদনে ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এইজার স্যু পার্টস

  সামোয়া ও চীন (তাইওয়ান) মালিকানাধীন প্রতিষ্ঠান এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড কুমিল্লা ইপিজেডে ইনসোল, আউটসোল, মিডসোল ও পিইউ জুতা উৎপাদনের লক্ষ্যে ৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি কুমিল্লা ইপিজেডে জুতা ও জুতার আনুষঙ্গিক সামগ্রী উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি সই করেছে। ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে গতকাল বুধবার (২০ মে) চুক্তিটি সই হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া রুইহং চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বছরে ৩০ লাখ জোড়া ইনসোল, ১২ লাখ জোড়া আউটসোল ও ৩২ লাখ জোড়া মিডসোল এবং ১০ লাখ জোড়া পিইউ জুতা উৎপাদন করবে। কোম্পানিটিতে ৫০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেডকে স্বাগত জানান এব

জুতা উৎপাদনে ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এইজার স্যু পার্টস

 

সামোয়া ও চীন (তাইওয়ান) মালিকানাধীন প্রতিষ্ঠান এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড কুমিল্লা ইপিজেডে ইনসোল, আউটসোল, মিডসোল ও পিইউ জুতা উৎপাদনের লক্ষ্যে ৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

প্রতিষ্ঠানটি কুমিল্লা ইপিজেডে জুতা ও জুতার আনুষঙ্গিক সামগ্রী উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি সই করেছে।

ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে গতকাল বুধবার (২০ মে) চুক্তিটি সই হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া রুইহং চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বছরে ৩০ লাখ জোড়া ইনসোল, ১২ লাখ জোড়া আউটসোল ও ৩২ লাখ জোড়া মিডসোল এবং ১০ লাখ জোড়া পিইউ জুতা উৎপাদন করবে। কোম্পানিটিতে ৫০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেডকে স্বাগত জানান এবং ইপিজেডে তাদের নির্বিঘ্ন ও সফল ব্যবসা পরিচালনায় বেপজার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন। এসময় নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ ও রপ্তানি বহুমুখীকরণে বেপজার অব্যাহত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

চুক্তি সই অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক অতিরিক্ত দায়িত্ব (জনসংযোগ) খাদিজা পারভীনসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএইচও/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow