জুমার নামাজ শেষে ফেরার পথে হাফেজ নিহত

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাওলানা আমিরুল ইসলাম ফারুকী নামে এক হাফেজ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম (৪৫) উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর সন্তান। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত হাফেজ মাওলানা আমিরুল ইসলাম শুক্রবার দুপুরে উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকা থেকে জুমার নামাজ শেষ করে মাদ্রাসার কাজে মিরসরাই যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের ওয়্যারলেস এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে যান। নিহতের পরিবারের বরাত দিয়ে মো. সজিব বলেন, নামাজ শেষ করে মাদ্রাসার কাজে মিরসরাই যাচ্ছিলেন। এ সময় উপজেলার ওয়্যারলেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান। তিনি হাফেজ ও মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। শনিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  মিরসরাই ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উ

জুমার নামাজ শেষে ফেরার পথে হাফেজ নিহত

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাওলানা আমিরুল ইসলাম ফারুকী নামে এক হাফেজ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম (৪৫) উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর সন্তান।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত হাফেজ মাওলানা আমিরুল ইসলাম শুক্রবার দুপুরে উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকা থেকে জুমার নামাজ শেষ করে মাদ্রাসার কাজে মিরসরাই যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের ওয়্যারলেস এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে যান।

নিহতের পরিবারের বরাত দিয়ে মো. সজিব বলেন, নামাজ শেষ করে মাদ্রাসার কাজে মিরসরাই যাচ্ছিলেন। এ সময় উপজেলার ওয়্যারলেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান। তিনি হাফেজ ও মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। শনিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

মিরসরাই ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরিফুজ্জামান বলেন, মহাসড়কের ওয়্যারলেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলে মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow