জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বিত বেঞ্চ এ রুল জারি করেন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারি আইনজীবী মো. মাহমুদুল হাসান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের জন্য জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রিট পিটিশনে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধ
জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বিত বেঞ্চ এ রুল জারি করেন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারি আইনজীবী মো. মাহমুদুল হাসান।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের জন্য জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
রিট পিটিশনে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
রিটে আরও বলা হয়, এ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় জনগণের জীবনের জন্য ব্যাপক হুমকি সৃষ্টি হয়েছে। এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যাওয়ায় বিভিন্ন অপরাধমূলক কাজে এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে।
ফলশ্রুতিতে সংবিধানের মৌলিক অধিকার ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের জীবন রক্ষায় আইনজীবী মো. মাহমুদুল হাসানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রুল জারি করেন।
এফএইচ/এমএএইচ/
What's Your Reaction?