জুলাই গণঅভ্যুত্থান দিবসে ডিএনসিসি পার্কে ঢুকতে লাগবে না টিকিট
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আগামীকাল বুধবার (৫ আগস্ট) রাজধানীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে দর্শনার্থীরা বিনা টিকিটে প্রবেশের সুযোগ পাবেন। তবে প্রতিটি রাইড ব্যবহারের জন্য দর্শনার্থীদের আলাদা আলাদা টিকিট কাটতে হবে। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। ডিএনসিসির আওতাধীন এই ওয়ান্ডারল্যান্ড শিশুপার্কটি শ্যামলীতে অবস্থিত। পার্কটিতে সাধারণ প্রবেশ ফি ১০০ টাকা। তবে পার্কে প্রবেশের পর অধিকাংশ রাইডে চড়তে আলাদা টিকিট লাগে। বিভিন্ন রাইডের টিকিটের দাম সাধারণত ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে, রাইডভেদে ভিন্ন হয়। আরও পড়ুন জুলাই গণঅভ্যুত্থান দিবসে যেসব কর্মসূচি থাকছে ডিএনসিসির ওই পোস্টে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ৫ আগস্ট ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক উন্মুক্ত রাখা হবে এবং ওই দিন দর্শনার্থীদের জন্য বিনা টিকিটে পার্ক প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ এ উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরসহ পরিবারগুলোকে পার্কে বিনামূল্যে বিনোদনের সুযোগ করে দিতে চায় সিটি করপোরেশন। শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে শিশু ও পরিবা
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আগামীকাল বুধবার (৫ আগস্ট) রাজধানীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে দর্শনার্থীরা বিনা টিকিটে প্রবেশের সুযোগ পাবেন। তবে প্রতিটি রাইড ব্যবহারের জন্য দর্শনার্থীদের আলাদা আলাদা টিকিট কাটতে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। ডিএনসিসির আওতাধীন এই ওয়ান্ডারল্যান্ড শিশুপার্কটি শ্যামলীতে অবস্থিত। পার্কটিতে সাধারণ প্রবেশ ফি ১০০ টাকা। তবে পার্কে প্রবেশের পর অধিকাংশ রাইডে চড়তে আলাদা টিকিট লাগে। বিভিন্ন রাইডের টিকিটের দাম সাধারণত ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে, রাইডভেদে ভিন্ন হয়।
ডিএনসিসির ওই পোস্টে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ৫ আগস্ট ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক উন্মুক্ত রাখা হবে এবং ওই দিন দর্শনার্থীদের জন্য বিনা টিকিটে পার্ক প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ এ উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরসহ পরিবারগুলোকে পার্কে বিনামূল্যে বিনোদনের সুযোগ করে দিতে চায় সিটি করপোরেশন।
শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে শিশু ও পরিবারের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড ও আকর্ষণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কিডি রাইডস গেমস, মেরি গো রাউন্ড, চুক চুক ট্রেন, হানি সুইং, সোয়ান অ্যাডভেঞ্চার, প্যারাট্রুপার, মিনি ট্রেন, টুইস্ট, ব্যাটারি কার, ভিডিও গেমস, হেলিকপ্টার কর্নারসহ নানা আয়োজন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জাগো নিউজকে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ওই পার্কে প্রবেশে টিকিট ফ্রিতে পাবেন দর্শনার্থীরা। কিন্তু প্রতিটি রাইডের জন্য আলাদা টাকা নেবে পার্কের ইজারাদার প্রতিষ্ঠান।
এমএমএ/এমএমকে
What's Your Reaction?

