জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিটের মূল্য কত
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কাল বুধবার সকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য একটি বিশেষ সময় বরাদ্দ রাখা হবে, যাতে তারা জাদুঘরটি ঘুরে দেখে প্রতিবেদন প্রকাশ করতে পারেন। এছাড়া উদ্বোধনের প্রথম দিনটি শুধু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। এরপর ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জাদুঘরে প্রবেশের জন্য সবাইকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। বড়দের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকবে। ডা. জাহেদ উর রহমান বলেন, মানুষের আগ্রহ অনেক বেশি। একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রবেশ করলে জাদুঘর কর্তৃপক্ষের পক্ষে তা সামাল দেও
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কাল বুধবার সকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য একটি বিশেষ সময় বরাদ্দ রাখা হবে, যাতে তারা জাদুঘরটি ঘুরে দেখে প্রতিবেদন প্রকাশ করতে পারেন। এছাড়া উদ্বোধনের প্রথম দিনটি শুধু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
এরপর ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জাদুঘরে প্রবেশের জন্য সবাইকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। বড়দের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, মানুষের আগ্রহ অনেক বেশি। একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রবেশ করলে জাদুঘর কর্তৃপক্ষের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হবে। তাই প্রতিদিন নির্দিষ্টসংখ্যক দর্শনার্থীর জন্য সময়ভিত্তিক স্লট বরাদ্দ থাকবে। অনলাইনে আবেদন করে যে স্লট পাওয়া যাবে, সে সময়েই দর্শনার্থীদের জাদুঘরে প্রবেশ করতে হবে।
জাহেদ উর রহমান বলেন, কেউ যদি ৬ আগস্টের জন্য বুকিং করতে চান, কিন্তু ওই দিনের সব স্লট পূর্ণ হয়ে যায়, তাহলে তাকে পরবর্তী কোনো দিনের স্লট নিতে হবে। আবেদনকারী আগেই জানতে পারবেন, তিনি কোন সময়ের জন্য অনুমোদন পেয়েছেন।
তিনি আরও জানান, ৬ আগস্ট থেকেই টিকিটের বিনিময়ে জাদুঘরে প্রবেশ করা যাবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এমএমএআর
What's Your Reaction?