জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগ কখনো ভোলার নয়: এমপি মান্নান
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ আন্দোলনে মা-বোনদের অবদান ছিল সবচেয়ে বেশি। তাদের আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বুধবার (৫ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মান্নান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগ কখনো ভোলার নয়। দেশের মানুষকে স্বৈরাচারমুক্ত করতে মা-বোনেরা স্বামী-সন্তানসহ নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।’ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা অনুষ
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ আন্দোলনে মা-বোনদের অবদান ছিল সবচেয়ে বেশি। তাদের আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বুধবার (৫ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মান্নান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগ কখনো ভোলার নয়। দেশের মানুষকে স্বৈরাচারমুক্ত করতে মা-বোনেরা স্বামী-সন্তানসহ নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
এমপি মান্নান আরও বলেন, জুলাই আন্দোলনে সোনারগাঁ থেকে তিনজন শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হয়ে এখনো মানবেতর জীবন কাটাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অতীতের মতো ভবিষ্যতেও শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এদিকে, একই দিন বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) প্রাঙ্গণে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চার দিনব্যাপী কারুশিল্প মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
What's Your Reaction?