জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। বিগত দিনের ওই ফ্যাসিস্ট আবারো কোনোভাবে সুযোগ নিয়ে যেন আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশে বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি। সব দলের, সব মতের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। তিনি আরও বলেন, আমাদের এই পঞ্চগড়ের পাঁচ পাঁচটি কৃতী সন্তান রাজপথে ফ্যাসিস্টের গুলিতে তাদের তাজাপ্রাণ বিলিয়ে দিয়েছেন। তাদের মাগফেরাত কামনা করছি। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। বিগত দিনের ওই ফ্যাসিস্ট আবারো কোনোভাবে সুযোগ নিয়ে যেন আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশে বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি। সব দলের, সব মতের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, আমাদের এই পঞ্চগড়ের পাঁচ পাঁচটি কৃতী সন্তান রাজপথে ফ্যাসিস্টের গুলিতে তাদের তাজাপ্রাণ বিলিয়ে দিয়েছেন। তাদের মাগফেরাত কামনা করছি।

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্যরা বক্তব্য দেন।

সফিকুল আলম/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow