জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াতপন্থি ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ কয়েকটি ইস্যুতে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে একযোগে পদত্যাগ করেন তারা। মঙ্গলবার (২৩ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৃথক পদত্যাগপত্র জমা দেন এসব আইন কর্মকর্তা। তারা সবাই জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে। আরও পড়ুন একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম ইউসুফ আলী এ তথ্য নিশ্চত করে জানান, জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম কমিশন অধ্যাদেশ পাস না করার প্রতিবাদে তারা পদত্যাগ করেন। আরও পড়ুন মন্ত্রীদের স্পিকার / সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- এম ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, মো. আসাদ উদ্দিন ও তারিকুল ই

জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াতপন্থি ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ কয়েকটি ইস্যুতে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে একযোগে পদত্যাগ করেন তারা।

মঙ্গলবার (২৩ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৃথক পদত্যাগপত্র জমা দেন এসব আইন কর্মকর্তা। তারা সবাই জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম ইউসুফ আলী এ তথ্য নিশ্চত করে জানান, জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম কমিশন অধ্যাদেশ পাস না করার প্রতিবাদে তারা পদত্যাগ করেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- এম ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, মো. আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম। এছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন- ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন।

এফএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow