জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন  

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে দুপুর দেড়টায় গ্রন্থাগার থেকে চেতনা-৭১ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক সোয়াইব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আজাদ শিকদার, ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব আরিফ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান অনু, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ফয়সাল হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম, শাকসুর শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম। মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রা

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন  

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে দুপুর দেড়টায় গ্রন্থাগার থেকে চেতনা-৭১ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক সোয়াইব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আজাদ শিকদার, ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব আরিফ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান অনু, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ফয়সাল হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম, শাকসুর শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম।

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি সরকার সংবিধানের দোহাই দিয়ে এটা বারবার এড়িয়ে যাচ্ছেন। সংবিধানের দোহাই দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেনি, তেমনি এ সরকারও একই পথে হাঁটছে। 

তিনি আরও বলেন, নির্বাচনি প্রচারণার সময় বিএনপি, জামায়াত, এনসিপি সর্বজনীনভাবে গণভোটের পক্ষে ভোট চেয়েছে। কিন্তু এখন গণভোটের রায়কে অসাংবিধানিক বলছে বর্তমান সরকার। যদি গণভোটের রায়কে বাস্তবায়ন না করেন, তাহলে জুলাই আন্দোলনের শহিদ ও যোদ্ধাদের সঙ্গে প্রতারণা করা হবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, যে সরকার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, সে সরকারের কাছে এ রকম একটি সেটেল বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, আবারও রাস্তায় দাঁড়াতে হচ্ছে। শামসুর রাহমানের ভাষায়, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এ রকম একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বিএনপিও একই পথে হাঁটছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow