জুলাই হত্যাকাণ্ডের বিচার-গণভোট বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম

সরকারকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গণভোট বাস্তবায়ন করতে হবে। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‌‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আরও পড়ুন জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন, জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিতে হবে।’ জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অতীতে সরকারি দলের আধিপত্য ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক বিষয় প্রকাশ্যে আসেনি। এসব ঘটনা সামনে আনার প্রয়োজন রয়েছে। আরও পড়ুন নাহিদ ইসলাম / কোনো দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে

জুলাই হত্যাকাণ্ডের বিচার-গণভোট বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম

সরকারকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গণভোট বাস্তবায়ন করতে হবে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‌‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিতে হবে।’

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অতীতে সরকারি দলের আধিপত্য ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক বিষয় প্রকাশ্যে আসেনি। এসব ঘটনা সামনে আনার প্রয়োজন রয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও সরকারি দলের ছাত্রসংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। সরকারি চাকরিতে কোটাব্যবস্থাকে কেন্দ্র করেই আন্দোলনের সূচনা হয়েছিল। তাই শিক্ষাব্যবস্থার সংস্কার করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার কেন্দ্রে পরিণত করতে হবে। এসময় বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এমএমআরআর/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow