জুলাই হত্যাচেষ্টা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান গ্রেফতার
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, মামলার প্রাথমিক তদন্তে ইমরান হোসেনের সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর প্রয়োজন রয়েছে। শুনানিতে আসামিপক্ষ গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করলেও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত আবেদন মঞ্জুর করেন। আরও পড়ুন ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার ২০২৫ সালের ৩ মার্চ ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন ১৩৩ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে করা মানিলন্ডারিং আইনের একটি মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই মামলায় গ্রেফতা
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, মামলার প্রাথমিক তদন্তে ইমরান হোসেনের সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর প্রয়োজন রয়েছে।
শুনানিতে আসামিপক্ষ গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করলেও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত আবেদন মঞ্জুর করেন।
২০২৫ সালের ৩ মার্চ ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন ১৩৩ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে করা মানিলন্ডারিং আইনের একটি মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই মামলায় গ্রেফতারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মোহাম্মদপুর থানার বছিলা বেড়িবাঁধ, বছিলা ব্রিজ, বছিলা চেকপোস্ট ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে আন্দোলনকারীদের লক্ষ্য করে হামলা ও গুলিবর্ষণ করেন। এতে বহু মানুষ আহত হন এবং হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় মো. ছালেমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্ত চলমান রয়েছে।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?
