জ্বালানি সংকট: নিজের বহরে গাড়ি কমানোর নির্দেশ মোদীর

জ্বালানি সাশ্রয় ও মিতব্যয়িতা নীতির অংশ হিসেবে নিজের গাড়িবহরে ব্যবহৃত যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-কে গাড়িবহরে আরও বেশি বৈদ্যুতিক গাড়ি বা ইভি যুক্ত করার নির্দেশ দিয়েছেন। তবে এ উদ্দেশ্যে নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এসপিজি এরই মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তবে নিরাপত্তা সংক্রান্ত ‘ব্লু বুক’-এ নির্ধারিত বাধ্যতামূলক নির্দেশনা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। মোদীর এই মিতব্যয়ী পদক্ষেপ এখন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও অনুসরণ করা হচ্ছে। দিল্লি, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজেদের সরকারি গাড়িবহরের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে জ্বালানির দায়িত্বশীল ব্যবহার এবং প্রশাসনিক ব্যয় সংকোচনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম

জ্বালানি সংকট: নিজের বহরে গাড়ি কমানোর নির্দেশ মোদীর

জ্বালানি সাশ্রয় ও মিতব্যয়িতা নীতির অংশ হিসেবে নিজের গাড়িবহরে ব্যবহৃত যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-কে গাড়িবহরে আরও বেশি বৈদ্যুতিক গাড়ি বা ইভি যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

তবে এ উদ্দেশ্যে নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এসপিজি এরই মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তবে নিরাপত্তা সংক্রান্ত ‘ব্লু বুক’-এ নির্ধারিত বাধ্যতামূলক নির্দেশনা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।

মোদীর এই মিতব্যয়ী পদক্ষেপ এখন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও অনুসরণ করা হচ্ছে। দিল্লি, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজেদের সরকারি গাড়িবহরের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে জ্বালানির দায়িত্বশীল ব্যবহার এবং প্রশাসনিক ব্যয় সংকোচনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি মোদী দেশবাসীর প্রতি সাশ্রয়ী জীবনযাপন এবং জাতীয় সম্পদের সুরক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি জনগণকে জাতীয় দায়িত্বশীল জীবনধারা অনুসরণের আহ্বান জানিয়ে দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সবকিছুর জন্য আমদানির ওপর নির্ভর করলে দেশ কীভাবে এগোবে?

বিদেশি মুদ্রার ওপর চাপ কমাতে এক বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনাকাটা এড়িয়ে চলার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বিদেশ ভ্রমণ ও বিদেশে গন্তব্যভিত্তিক বিয়ের অনুষ্ঠান আয়োজন থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করাও দেশপ্রেমের অংশ। এজন্য তিনি দেশের ভেতরে পর্যটন ও উৎসব আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow